আজ ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে-ড.মোশাররফ হোসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে গৌরীপুর মুন্সি ফজলুল রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন,“বিএনপি কখনোই বন্দুকের নল কিংবা অবৈধ ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে না। জনগণের ভোটেই ক্ষমতার বৈধতা আসে, এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।”

ড. মোশাররফ হোসেন আরো বলেন,বিএনপি জনগণের দল। এ দলের রাজনীতি জনগণকে সঙ্গে নিয়েই পরিচালিত হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালণায় ও আহবায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ,যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার প্রমূখ।

এসময় দাউদকান্দি উপজেলার ও পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা-ড. মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা।ধানের শীষের দল...

Read more
বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না- ডা.শফিকুর রহমান।

বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না। পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাতে হবে। বৈষম্যমুক্ত, শান্তির বাংলাদেশ গড়তে চাই, সমগ্র বাংলাদেশ...

Read more
বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে দাউদকান্দির জনসভায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।দল করে না যাই করেন কাউকে ছাড় দেওয়া হবে...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
দাউদকান্দিতে ড. মোশাররফের পক্ষে তার ছেলে ড. মারুফের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top