কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন,মোঃ নাহিদ ইসলাম প্রকাশ হৃদয় আহাম্মেদকে গ্রেফতার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া (দিঘীরপাড়) গ্রামের বাসিন্দা মৃত মমিন মিয়ার ছেলে।
শুক্রবার (১৫ মে) দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানা ও তিতাস থানায় হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং অপর একটি মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




