আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি।

রবিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-১০ আসন (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট ) থেকে নির্বাচিত সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপির পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, অর্থমন্ত্রীর এপিএস কে এম সিংহ রতন, মিজানুর রহমান,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠান কালীন আহবায়ক মাহমুদুর রহমান মাসুম।

পরে অর্থমন্ত্রীর সাথে ফটোসেশনে মিলিত হন নেতা-কর্মীরা। এসময় লালমাই উপজেলা চেয়ারম্যান ভিপি কামরুল হাসান শাহিন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইবরাহিম মজুমদার, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নাসিম আহম্মেদ, সদর দক্ষিণ যুবলীগ নেতা সোহেল মজুমদার, মোবারক হোসেন সহ সংসদীয় আসন দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top