আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে মুরাদনগর উপজেলা বিএনপি।

রবিবার বিকালে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, স্বচ্ছতার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দেশ পরিচালনার জন্য এগিয়ে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কন্ঠরোধ ও বাকস্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আ’লীগ সরকার।

ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। এখন স্বাধীনভাবে সাংবাদিকরা লিখতে পারবেন। আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে বিগত স্বৈরাচারের ১৬ বছরের শাষনামলে অনিয়মগুলো তুলে ধরে সমাজকে কলঙ্কিত মুক্ত করবেন। নেতারা আরো বলেন, গত ৪ আগস্টের পর থেকে সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা নির্যাতিত সাধারণ মানুষ ও ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম চেয়ারম্যান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাছান আহম্মেদ প্রমুখ।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top