মুরাদনগরে জাতীয় শিক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সনদ ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম। যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও ধামঘর মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম তালুকদার। আরো বক্তব্য রাখেন,কোড়ের পাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, শুশুন্ডা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গিয়াস উদ্দিন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন ভাল থাকে। যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা যায়। জয় পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখার সুযোগ পায়। নিয়মিত খেলাধুলা করলে ছেলেমেয়েরা মাদকসহ নানা রকম খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। তাই তাদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বাংলাদেশ সরকার খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার খাঁন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top