আজ ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে নৈশপ্রহরীদের কম্বল দিলো কুমিল্লা ন্যাশনাল ক্লাব।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নৈশপ্রহরী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দায়িত্বরত নৈশপ্রহরীসহ প্রায় অর্ধশত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল তুলে দেয় সামাজিক সংগঠনটি।
এসময় কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম বাবু, মেহেদী হাসান, আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রবিউল আউয়াল তুহিন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নোমান মজুমদার, সাবেক সহ-সভাপতি রিয়াজুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিফ, সদস্য মেহেদী, নাসির উদ্দিন, জুয়েল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের আহবায়ক নজরুল ইসলাম বলেন, আমরা শীতার্ত মানুষের কষ্ট লাঘব করার পাশাপাশি মমত্ববোধ বাড়ানোর উদ্দেশ্যে এই উপহার দিয়েছি। কুমিল্লা ন্যাশনাল ক্লাব সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
সদস্য সচিব রবিউল আউয়াল তুহিন জানান, এই আয়োজন প্রতিবছরই করা হয়, এই বছর মধ্য রাত পর্যন্ত পায়ে হেঁটে  শীতবস্ত্র বিতরণ করেছি। নিরাপত্তাকর্মীরা আমাদের ভাই এবং তাদের সুখ-দুঃখে আমরা সবসময় পাশে থাকি।

প্রোগ্রাম চেয়ারম্যান আতিফ বলেন, নৈশপ্রহরীরা শীতের রাতে কঠোর পরিশ্রম করে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকেন। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা তাদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছি।

আরো পড়ুন

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top