বিআরটিসি থেকে আনসার ভিডিপি সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ সদস্যদের ড্রাইভিং ও মেকানিক প্রশিক্ষণের প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বিআরটিসি কুমিল্লা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো: তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপির উপ মহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিআরটিসির কারিগরি পরিচালক কর্ণেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, বিআরটিসির জেনারেল ম্যানেজার (হিসাব) উপ সচিব মো: আমজাদ হোসেন।

সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য। এসময় আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট  শহীদুল ইসলাম, বিআরটিসি কুমিল্লা বাস ডিপোর ম্যানেজার মো: আবদুল কাদের জিলানী, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মো: এমদাদুল হক সোহাগ প্রমুখ। জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রথম ধাপে ৫৫জন সদস্য সহ ৩৩০জন প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বিআরটিসির চেয়ারম্যান মো: তাজুল ইসলাম বলেন, আনসার সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করেন। দেশের স্বার্থে তারা সর্বদায় নিয়োজিত। দেশে দক্ষ ও আদর্শ ড্রাইভারের অভাব রয়েছে বলেও জানান তিনি। বিআরটিসি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ ও আদর্শ ড্রাইভার তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আনসার ভিডিপির সদস্যরা যাতে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে স্মার্ট, দক্ষ ও আদর্শ ড্রাইভারে পরিণত হতে পারে সেভাবেই আমরা কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও তাঁর দেখানো আদর্শ বাস্তবায়নে কাজ করছে বিআরটিসি। আনসার ও ভিডিপির সাথে বিআরটিসির যে সেতুবন্ধন তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে আরো সুন্দর ও মজবুত হবে।

উল্লেখ্য, লোকসান আর দুর্নীতিতে জর্জরিত যে বিআরটিসি কর্মীদের বেতন দিতে পারতো না, সেই বিআরটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যে বিআরটিসিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেন চেয়ারম্যান মো: তাজুল ইসলাম। বিআরটিসির সারা বাংলাদেশের ডিপোগুলো আজ দৃষ্টিনন্দন। কয়েক হাজার তরুণ মেধাবী কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়েছে স্বচ্ছতার মাধ্যমে। বিআরটিসির সফলতা ও ঘুরে দাড়ানো আজ উদাহরন।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top