দেবীদ্বারে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু : এলাকায় শোকের মাতম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে পানিতে ডুবে পৃথক ঘটনায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭এপ্রিল) দিনব্যাপী শিশুদের মৃত্যুর ঘটনায় নিজ নিজ এলাকায় শোকের মাতম চলছে।

নিহত শিশুরা হল, দেবীদ্বার পৌর এলাকার বড়-আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের পুত্র সন্তান মোঃ সালমান ফারসি(১৮মাস), বিজলীপাঞ্জার গ্রামের রং মিস্ত্রি অলিউল্লার এক মাত্র কণ্যা রাইসা(৭)। সে স্থানীয় বিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরাম্পুর গ্রামের ৩ বছরের একটি শিশুকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে এসে শিশুটির মৃত্যু নিশ্চিত জেনে স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য না দিয়েই বাড়িতে নিয়ে যায়।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের ছৈনুদ্দীন সরকার বাড়ির পুকুরে। বিকেলে ১৮মাস বয়সী শিশু সালমান ফারসি তার সাথিদের সাথে বাড়ির উঠোনে খেলা করছিল। তখন শিশুর মা গোসলখানায় গোসল করছিলো। শিশুটিকে খুঁজে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পাশে পুকুরে শিশু সালমানকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে বিকেল ৫ টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু সালমান ফারসি(১৮ মাস) বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের ২য় সন্তান।

অপর ঘটনায় নিহত শিশুর কাকা মো. ফারুক মিয়া জানান, তার ভাইস্তি রাইসা বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। এক সময় তার সাথের বন্ধুরা সবাই বাড়ি ফিরলেও রাইসা বাড়ি ফিরেনি। পরে প্রতিবেশী রফিকুল ইসলাম ভূঁইয়া পুকুর পাশ দিয়ে যাওয়ার পথে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাঃ মোজাম্মেল হোসেন জানান, গতকাল দুপুরে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরাম্পুর গ্রামের বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ৩ বছরের একটি শিশুকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এখানে শিশুটির মৃত্যু নিশ্চিত জেনে স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টারে নাম ঠিকানা না দিয়েই স্বজনরা শিশুর লাশ নিয়ে বাড়ি চলে যায়।

আরো পড়ুন

মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top