কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ ইতোমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন।

বিএনপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে ধানের শীষ প্রতীক না পেলেও পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আমিন উর রশিদ ইয়াছিন। তবে দলীয় চেয়ারম্যানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলার ছয়টি আসনে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। একইভাবে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।জানা গেছে, জাকারিয়া তাহের সুমন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। অন্যদিকে ছয়বারের নির্বাচিত এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবারই প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।
কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মহল এ ঘটনাকে জেলার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

আরো পড়ুন

ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণার দাবি: ৪৭ বছরের বঞ্চনা ঘোচানোর আহ্বান-শেখ ফরিদ উদ্দিন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top