বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোন ও চট্টগ্রাম জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কুমিল্লার হোটেল নুরজাহানে এই যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি কুমিল্লা জোনের আহবায়ক মোঃ মামুনুর রশিদ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান, পল্লী বিদ্যুৎ সমিতি-ঠিকাদার কল্যাণ সমিতি সভাপতি
সাহবাজ উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি মীরন উল্লাহ মানিক, আবু আইয়ুব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির বর্তমান সহ-সভাপতি রবিউল্লাহ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, ওহায়েদুল আলম লোটন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার সমিতির কুমিল্লা জোনের যুগ্ম আহবায়ক খন্দকার জিয়াদুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি শেখ আহমেদ ভূঁইয়া।
সমন্বয় সভায় বক্তারা ২০২৬ সালে রেইট শিডিউল পর্যাপ্ত বৃদ্ধির জন্য আবেদন জানান। যা ২০১৭ সালের পর আর বৃদ্ধি করা হয়নি। ঠিকাদারদের যাবতীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।
কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...