আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়াগাজী বাজার সংলগ্ন
“মেসার্স চৌধুরী ব্রিকস” নামের এই ইট ভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন ও শাহাদাৎ হোসেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন জানান, কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইট পোড়ানো ডিসি লাইসেন্স না থাকায় ও নিষিদ্ধ এলাকায় ব্রিকস ফিল্ড পরিচালিত করায় সুয়াগাজী বাজারের মেসার্স চৌধুরী ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, পানি দিয়ে আগুন নিভানোসহ ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা 8 ও ৮ অনুসারে ইটভাটাটি গুড়িয়ে দেয় প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন ও শাহাদাৎ হোসেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সার্বিক সহযোগিতা করে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্মকর্তাদের সাথে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মানুষের আশা আকাঙ্খা পূরণে কাজ করে যাচ্ছি।  তারা আমাকে ২ লাখের...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more
মন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো নিজ গ্রাম পরানপুরে কৃষি,খাদ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী ইয়াছিন।

দেশের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষক।দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত এই বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয়...

Read more
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ!

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই...

Read more
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top