আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই -অর্থমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) বলেছেন, শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের সকল উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল মেগা প্রজেক্টগুলো এ সরকারের আমলেই হয়েছে। বর্তমানে কিছু প্রজেক্ট চলমান রয়েছে। এগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। অসাধারণ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে এ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকেলে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর, গলিয়ারা দক্ষিণ ও পশ্চিম জোড়কানন ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপস্থিত ভোটারদের এসব কথা বলেন। আগামী ৭ জানুয়ারী সকলে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সারওয়ার,অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২;আহত-১০।

ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। আজ রাত আনুমানিক ৩ টায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। ঢাকা চট্টগ্রাম...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top