আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হ্যাকারদের দখলে দেবীদ্বার ইউএনও’র সরকারি মোবাইল নম্বর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সরকারি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ০১৭৩৩-৩৫৪৯৪৪ হ্যাক করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টা থেকে ওই নাম্বারটি হ্যাকাররা তাদের দখলে নিয়ে নেয়।

নির্বাহী কর্মকর্তার ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে দেশ-বিদেশের প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে জরুরী প্রয়োজন দেখিয়ে ২০ হাজার টাকা করে চেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকাশে টাকা পাঠানোর জন্য হ্যাকাররা ০১৭৮৫৩৫২৪৪১ নম্বরটি ব্যাবহার করছেন বলেও জানা গেছে। তবে মেসেজে জরুরী প্রয়োজন শেষ করে সেই টাকা আবার ফেরত দেওয়ার কথাও উল্লেখ করেছে হ্যাকাররা। শনিবার রাত সাড়ে ৯টা এ রিপোর্ট লিখা পর্যন্ত নম্বরটি ব্যবহার করে হ্যাকাররা বিভিন্ন জায়গায় লেনদেনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে কেউ লেনদেন করেছে কিনা তা জানা যায়নি।

এবিষয়ে শনিবার রাত সাড়ে ৮টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে এমন ঘটনায় তিনি বিব্রত। টাকা লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান। থানায় জিডি করে এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানায় তিনি।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া রাত ৯টা ৩৫ মিনিটে জানান, রাজশাহী থেকে একটি চক্র নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বরটি হ্যাক করেছে। এবিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top