আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র পদে নির্বাচনের ঘোষণা আ.লীগ নেতা আবুল কালাম আজাদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জনতার দাবীর মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নবীয়াবাদ কলেজ মাঠে উপজেলা চেয়ারম্যান সমর্থিত ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আহবান করলে ওই সভা জনসভায় রূপ নেয়।
সভায় সহস্রাধিক জনতার দাবীর মুখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দেন আবুল কালাম আজাদ। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।
সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, বরকামতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূইয়া মুকুল, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ আবু হানিফ খান, গুনাইঘর উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদ আলম, ধামতী ইউনিয়ন আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম, আ’লীগ নেতা ইউনুছ মাস্টার প্রমুখ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top