সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক’শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পূনর্বহালের দাবিতে লং মার্চ কর্মসূচি পালন করেন বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদ। সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পূনর্বহালের দাবিতে
রবিবার (২২ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে কুমিল্লা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। পরে তিনি জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দেন।

এসময় বি এন পির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেন,
বঞ্চিত হয়েছি আমরা কুমিল্লা দক্ষিণের মানুষ। আমাদের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুমিল্লা- ৯ নির্বাচনী এলাকাকে প্রথমে দুই ভাগ এবং পরে তিন ভাগ করে জাতীয় ষড়যন্ত্রে রুপান্তরিত করেছে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল।

তিনি বলেন, সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা অনুযায়ী আসন্ন নির্বাচন দিতে হবে। ২০০৮ সালে সাবেক নির্বাচন কমিশনার কুমিল্লা-৯ আসনকে বিএনপি নির্বাচনী এলাকায় হওয়া অন্যায় ভাবে পৃথক করেছে, আমরা ঐ আমলের সকল নির্বাচন কর্মকর্তা বিরুদ্ধে মামলা করবো।

তিনি আরো বলেন,বিগত ২০১৪ সালের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার নিয়ে হাইকোর্ট একটি রায় দেন, কিন্তু ঐ আসনের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ক্ষমতা প্রভাব বিস্তার করে রায়টি স্থগিত করেন। এতে করে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করেন কমিশনার। আমরা নতুন নির্বাচন সংস্কার কমিটিকে বিষয়টি জানিয়েছি। আশা করি এই সমস্যাটি সমাধান হবে।

এসময় উপস্থিত ছিলেন, বি এন পি নেতা ড. শাহ মোঃ সেলিম, বিএনপি নেতা কাউন্সিলর শাহআলম মজুমদার, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা ঐক্যসংহতির সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বিএনপি নেতা এডভোকেট আকতার হোসাইন, ওমর ফারুক চৌধুরী, আমানউল্লাহ চেয়ারম্যান, মাসুদ করিম, ইউসুফ আলী মীর পিন্টু, যুবদল নেতা কাউন্সিলর মোঃ খলিলুর রহমান মজুমদার, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ সাবেক-৯ নির্বাচনী এলাকার  বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top