সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তার কবর জিয়ারত করলেন মনিরুল হক চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুট্টোর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে দেখা করে বিএনপির শোক বার্তা পৌঁছে দিয়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার আলিপুর গ্রামে নিহত র‍্যাব কর্মকর্তার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন।

জিয়রত শেষে শোক সন্তপ্ত পরিবারকে স্বান্তনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে মনিরুল হক চৌধুরী বলেন, দেশের কল্যানে যারা শহীদ হয়েছে তাদের মধ্যেই মোতালেব হোসেন ভুট্টুর স্থান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি, তাঁর পরিবারের পাশে যেকোন সমস্যায় আমরা আছি ইনশাআল্লাহ। এভাবে যেন আর কোন মা বোন বিধবা না হয়, কোন সন্তান যেন এতিম না হয়।

তিনি আরো বলেন, আসুন আমরা দেশটাকে সন্ত্রাসমুক্ত গড়ে তুলি। তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়ন করতে সহযোগিতা করি।

জিয়ারত শেষে তিনি শোক সন্তোষ পরিবারের সাথে দেখা করে তাদেরকে শান্তনা দেন এবং বিএনপির পক্ষ থেকে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top