অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম। তিনি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস, ওষুধ গ্রহণ, ইনসুলিন ব্যবস্থাপনা এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মো. জহিরউদ্দীন,ডা. নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস বিথি। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।
এছাড়া বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালে মো. সেলিম রেজা সৌরভ, অ্যাডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন-উর...
Read more





