আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শোক শ্রদ্ধায় দেবীদ্বারে ভাষা শহীদদের স্মরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মায়ের ভাষা বাংলায় কথা বলতে যাদের রক্তের বিনিময়ে পেয়েছি মাতৃভাষা বাংলায় কথা বলার স্বাধীনতা। যারা জীবন উৎসর্গ করেছেন সেই সকল ভাষা শহীদদের আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা বাঙালি জাতি। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবীদ্বার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।

পরবর্তীতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌর মেয়র, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাতের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রভাতফেরী নিয়ে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদমিনারে আসেন।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বারের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top