শতাধিক শিক্ষার্থীর মাঝে কুমিল্লা ন্যাশনাল ক্লাবের গাছের চারা বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধকরণের লক্ষে প্রাথমিক স্তরের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মহানগরীর ২২নং ওয়ার্ডের কুমিল্লা সিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে
ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।
গাছের চারা পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠা কালীন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার বলেন, স্কুলের শিক্ষার্থীরা যখন গাছের চারাগুলো হাতে নিয়েছে, তখন তাদের মধ্যে অনেক আনন্দ দেখতে পেয়েছি।
শিক্ষার্থীদের এই আনন্দ দেখে আমি অনেক ভালো লাগছে।
সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছের যত্ন নিতে হবে। বাংলাদেশকে সবুজ করে গড়ে তুলতে হবে। সবুজে সাজাতে হবে।

প্রিন্সিপাল জহিরুল ইসলাম চৌধুরী বলেন, আজ আমাদের স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন জাতের গাছের চারা পেয়েছে। তারা অনেক খুশি মনে বাড়িতে চারাগুলো নিয়ে গেছে। আমাদের স্কুলেও আমরা অনেকগুলো চারা লাগিয়েছি। এধরনের কাজে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার তাগিদ বাড়বে।

এসময় কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠা কালীন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম বাবু, বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তুহিন,সদস্য নাসির সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সদর দক্ষিণে বাস চাপায় তিনজন নিহত।

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাস চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী। তাৎক্ষণিক নিহতদের...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি...

Read more
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যান বরখাস্ত।

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মেহেদী হাসান এবং হেলাল উদ্দিন নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top