ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে হাসনাত আব্দুল্লাহ ১লক্ষ ৬০হাজার ৫২৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এই আসনের ১১৬ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।
এছাড়াও প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৬ হাজার ৯৮৭ ভোট এর মধ্যে বাতিল ভোট ৩ হাজার ৯৭২ ভোট, বৈধ ভোট ২ লক্ষ ১৩ হাজার ১৫ ভোট।
অন্যান্যরা পেয়েছেন, ইনসানিয়াত বিপ্লব পার্টির আপেল প্রতীকে ইরফানুল হক সরকার ৪১৪ ভোট, খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মজিবুর রহমান ২৩৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতীকের আব্দুল করিম পেয়েছেন ২হাজার ১৯১ ভোট।
এ আসনে ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র ১১৬ টি, এর মধ্যে ১১৫ কি ভোটকেন্দ্রে প্রথম হয়েছে বিজয়ী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।





