রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে মনিটরিং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের উদ্যোগে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আজ শুক্রবার(২০ ফেব্রুয়ারি)সকাল ১১টায় দাউদকান্দি পৌর বাজার পরিদর্শন করেন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধে সংশ্লিষ্টদের সতর্কবার্তা দেন।

বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করেন। এ সময় তিনি বলেন, রমজানের মতো পবিত্র মাসকে সামনে রেখে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা সহ্য করা হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হবে।

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেলে মনিটরিং সেল দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,যুগ্ম আহবায়ক বাবুল মোল্লা ও সদস্য সচিব কাউসার আলম সরকার,জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন,উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার,পৌর যুব দলের আহ্বায়ক শরীফ চৌধুরী,যুবদল নেতা আসাদুজ্জামান লিমন,পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল ও সদস্য সচিব মধু সরকার প্রমুখ।জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top