মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
মোবাইল ফোনে কথা বলার সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার সংলগ্ন ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ৯.৪৫ মিনিটে ঢাকা থেকেছেড়ে আসা  চট্টগ্রাম গ্রামী সোনার বাংলা এক্সপ্রেস  শশীদল রেলস্টেশন অতিক্রম করে সেনের বাজার এলাকায় আসলে উপজেলার নাগাইশ মধ্য পাড়া মেজর গনি সাহেবের  বাড়ির মৃত মতিন মিয়ার ছেলে অটোরিকশা চালক মোস্তফা মিয়া (৫৫) রেললাইনে দাড়িয়ে  ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মারা যায়৷  ঘটনার সাথে সাথে বাজার থেকে লোকজন এসে দেখে মোস্তফার দেহ রেললাইনের পাশে পরে আছে৷ বর্তমানে মোস্তফা সেনের বাজার আশ্রায়ন প্রকল্পের সরকারি ঘরে থাকত৷ লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসিদ আলম জানায়, সোনার বাংলা এক্সপ্রেস  ট্রেনের ধাক্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোঃ  মোস্তফা (৫৫) নামে এ লোক মারা যায়৷ তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যেয়ে লাশের সোহরত হাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এঘটনায় রেলওয়ে থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে৷

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top