মুরাদনগরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগরে গবাদিপশুর জন্য ঘাঁস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে আক্তার হোসেন নামের এক কৃষকের।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৈজুরী গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আক্তার হোসেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কৈজুরী গ্রামের পূর্ব মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিষাক্ত সাপ আক্তার হোসেনের হাতে কামড়ে দিলে তৎক্ষণাৎ তিনি বাড়িতে ফিরে এসে তার পরিবারের কাছে সাপে কামড়ে দেওয়ার কথা বলেন।
এ সময় তার স্ত্রী হোসেনা বেগম কামড় দেওয়া হাতে বাঁধ দিয়ে পাশের গ্রামের জনৈক মহিলা কবিরাজের কাছে নিয়ে যায়। এ সময় ওই মহিলা কবিরাজ ওঝার পরামর্শে আক্তার হোসেনের দংশিত হাতের বাঁধ খুলে দিয়ে তাকে বাড়িতে পাঠায়। বাড়িতে আসার পর আক্তার হোসেনের শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে।
পরে তাকে পরিবারের লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসকের কথায় আশ্বস্ত  হতে না পেরে আক্তার হোসেনকে দাউদকান্দির গৌরীপুরে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকও জানান তিনি আর বেঁচে নেই।
রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, কাউকে সাপে কামড়ে দিলে ওঝা কবিরাজের কাছে না গিয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া উচিত। তবে কি ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top