মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম(৬১)  উপজেলার নবীপুর (পূর্ব) ইউপির বাখরনগর এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম(৬১) নামের ওই মাদক কারবারিকে আটক করে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বাখরনগর এলাকার টুন্ডা মার্কেট সংলগ্ন আসামীর বাড়ীর সামনে  মাদক বিক্রির সময় পুলিশের অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ১১০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারি ইবনে জলিল বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। বৃহস্পতিবার  দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top