আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় দূর্ঘটনায় নিহত সাইফুলের বাড়িতে শোকের মাতম

কান্না থামছে না সাইফুলের বাবা মায়ের!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসার জন্য সোমবার ২০ হাজার টাকা পাঠায় মালয়েশিয়া প্রবাসী সাইফুল। পরদিন মঙ্গলবার সকাল ৮টায়  বাবাকে শান্তনা দিয়ে বুধবার আরো ১০ হাজার টাকা পাঠানোর আশ্বাস দেন। মোবাইল ফোনে কথপোকথনের এক পর্যায়ে আগামী রমজানে বাড়ি আসলে ঈদের পরই ছেলেকে বিয়ে করাবেন বলেছিলেন বাবা। এটাই ছিল ছেলের সাথে বাবার শেষ কথা। ফোনে কথাবলা শেষে কর্মস্থলে যান সাইফুল। ওইদিন রাত ৮টায় মালয়েশিয়া থেকে ফোনে সংবাদ আসে সকাল অনুমান ১০টায় সাইফুল কর্মস্থলে ভবন ধ্বসে মারা গেছে সাইফুল।
ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পেনাং শহরে। নিহত সাইফুল ইসলাম (২৪) কুমিল্লা দেবীদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের দক্ষিণ পাড়ার বজলুর রহমানের বাড়ির রোশন আলী ভান্ডারীর পুত্র। সাইফুল পরিবারের অভাব ঘুচতে ২০১৮সালে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। পুত্রের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের নিকট দাবী করেছেন নিহত সাইফুলের পরিবার।
ওইদিন একইসাথে ভবন ধ্বসে নিহত তিন বাংলাদেশী নির্মাণ শ্রমিকের একজন হলেন কুমিল্লার দেবীদ্বারের সাইফুল ইসলাম। ওই দূর্ঘটনায় আরো ৪ নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। পরিবারের ২ ভাই ও ৫ বোনের মধ্যে সাইফুল পঞ্চম। ছেলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা-মা সহ পরিবারের কেউই। তাদের আহাজারি- আর্তনাদে  অশ্রুসংবরণ করতে পারছেনা মৃত্যু সংবাদ পেয়ে আসা প্রতিবেশীরাও।
নিহতের মা আর্তনাদ করে জানান, দুই পুত্রই প্রবাসে থাকে। বড় ছেলে স্বপন(৩০) দুবাই থাকে প্রায় ৭/৮ বছর এবং ছোট ছেলে সাইফুল ইসলাম(২৪) ৫ বছর আগে মালয়েশিয়া গিয়েছিল। তাঁরা তাঁদের কষ্টের উপার্জিত টাকা পাঠিয়ে আমাদের আনন্দে রেখেছিল। প্রবাস থেকে প্রথমবারের মতো আগামী রমজানে ছুটিতে আসার কথা ছিল আমার ছোট সোনার। ঈদের পর সাইফুলকে বিয়ে করাতে পাত্রিও খুঁজে রেখেছিলাম। আমার মানিক আজ আর নেই। আমার মানিককে শেষ বারের মতো দেখতে চাই।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top