ব্রাহ্মণপাড়ায় রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
রাতের আঁধারে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মো. ছামিউল ইসলাম। 
সোমবার ( ২৩ ডিসেম্বর ) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব কম্বল বিতরণ করেছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই শীতে এ উপজেলার সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষদের শীতের তীব্রতার কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার রাতে ইউএনও মো. ছামিউল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতে কষ্ট ভোগ করা অসহায় মানুষ খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র উপহার পেয়ে এ সনয় শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইউএনও ছামিউল ইসলাম বলেন, শীতে অসহায় মানুষজন কষ্ট পাচ্ছে। এই শীতে এ উপজেলার কোনো অসহায় হতদরিদ্র মানুষ যেন শীতে কষ্ট ভোগ না করে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top