ব্রাহ্মণপাড়ায় বৈশাখী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩ দিন ব্যপি বৈশাখী মেলার শেষ দিনের বিকেলে বৈশাখী উৎসব ১৪৩১ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল (শনিবার)  বিকেলে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য এম এ জাহের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতি, দেশের গান, একক ও দলীয় নৃত্য, লোকগীতি সহ দেশীয় বিভিন্ন সংস্কৃতি উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের একই দিন দুপুরে উপজেলা মিলনায়তনে প্রাথমিক পর্যায়ের শিক্ষের্থীদের জন্য কবিতা আবৃত্তি প্রতিযোগীতা ও  মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়মে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা মইনুদ্দিন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, মৎস কর্মকর্তা জয় বনিক, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম,অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জহিরুল হক, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল, রিপন ভূইয়া, ফরিদ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান, অর্থ সম্পাদক অপু খান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের  প্রধানগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাধারণ দর্শনার্থী। এছাড়া বৈশাখী মেলায় সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে ১ দিন বৃদ্ধি করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top