আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ভারী ভর্ষণ ও উজানের ঢলের পানিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতী নদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স ম আজহারুল ইসলামের এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বৃহস্পতিবার বিকালে মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ও অলুয়া এলাকায় বেড়ীবাঁধের উপরে উঠে আসা লোকজনের হাতে হাতে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় মনোহরপুরে ১২০ টি ও মনোহরপুরে ৩০ টি পরিবারের মাঝে এ খাদ্যগুলো বিতরণ করা হয়। এসময়, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. কামাল উদ্দিন, বৈষময়বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছে। বন্যা শুরুর দিন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top