ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ উপহার বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিদলাই ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে ১৭০টি পরিবারের মধ্যে একলক্ষ সত্তর হাজার টাকা দেওয়া হয়।
শিদলাই নাজনীন হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, উপজেলা কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক বদিউল আলম সম্রাট, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন জানু মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক সাইফুল ইসলাম, সাইফুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি জয়দল হোসেন মেম্বার,  ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমেদ ভূইয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক বাইজিদ হোসেন রানা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান।
এছাড়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, শরাফ উদ্দিন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. দিদারুল ইসলাম, সদস্য সচিব ফায়সাল কবির আখন্দ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুব আলম, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. সাব্বির আলম প্রমূখ্য উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top