আজ ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় টমটম চুরির ঘটনায় নারী চোরসহ গ্রেপ্তার ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী সেজে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চুরির ঘটনায় নারীসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। 
শনিবার ( ৬ জুলাই ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার ( ৭ জুলাই ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হেলাল উদ্দিন ( ৩৮ ) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকার আবুল হাশেম প্রকাশ হাসু ড্রাইভারের ছেলে ও মরিয়ম আক্তার বিউটি প্রকাশ আঁখি আক্তার ( ২১ ) কুমিল্লা নগরীর শুভপুর এলাকার জাকিরের বাড়ির মৃত জাকির হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গোপীনাথপুর এলাকার অটোরিকশা ( টমটম ) চালক মো. সুজনের ব্যাটারি চালিত অটোরিকশাটি কসবা থেকে ব্রাহ্মণপাড়ায় এসে দুটো ছাগল নিয়ে আবার কসবায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে ৭’শ টাকায় নারীসহ দুইজন যাত্রী ভাড়া নেয়। তবে যাত্রীরা ব্রাহ্মণপাড়া আসার পর তাদের এক পরিচিত লোককে মোবাইল ফোনে খবর দিয়ে এনে অটোরিকশা চালককে গাড়িটি রেখে ওই লোকের সাথে গিয়ে দুই কেজি তেঁতুল আনতে বলে। অটোরিকশা চালক অটোরিকশটি তাদের কাছে রেখে ওই লোকের সাথে তেঁতুল আনতে গিয়ে ওই লোককে সন্দেহ হলে দ্রুত তিনি ফিরে এসে দেখেন অটোরিকশাসহ যাত্রীরা কেউ নেই। পরে অটোরিকশা চালক সুজন বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে অবহিত করলে থানার উপপরিদর্শক ( এসআই  ) নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটিসহ উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, অটোরিকশা (টমটম) চোর চক্রের নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা আসামিসহ তারা দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির সঙ্গে জড়িত রয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top