আজ ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে  নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে উদ্ধার লাশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর এক অটোরিক্সাচালকের নিখোঁজের চার দিন পর লাশ উদ্ধার। 

গত ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাত ৯টার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির শাহদৌলতপুর গ্রামের ৬৫বছর বয়সী অটোচালক বাবু সঞ্জিত দেবনাথ এর। ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। বহু খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে পরদিন বুড়িচং থানা ও র‌্যাব ১১ সিপিসি ২ ক্যাম্পে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে পুলিশ ও র‌্যাবের সহযোগীতা চায় ছেলে অর্পণ দেবনাথ সহ পরিবারের সদস্যরা। এদিকে শুক্রবার দুপুরে উপজেলার রামপুর এলাকায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা মাঝে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পরে বুড়িচং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ সদস্যরা অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ সঞ্জিত দেবনাথের ছেলে অর্পন দেবনাথ সহ স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি সঞ্জিত দেবনাথ এর বলে সনাক্ত করে। ধারনা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে।

নিহতের ছেলে, ভাতিজা অজয় দেবনাথ ও ভাতিঝি জামাতা মিঠুন দেবনাথ জানান, নিখোঁজের পর থেকেই বিভিন্ন স্থানে খোঁজা হচ্ছিল তাকে। অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করি।  তারা পকটে থাকা টাকা পয়সা, কাগজপত্র ও হাতের ঘড়ি সব সাথেই রয়েছে। তবে তার অটোরিকশা এবং ব্যবহৃত মোবাইল ফোনটির সন্ধান মেলেনি।

খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত সহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই রহিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সাথে আসলে কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই কে কেন্দ্র করে হত্যাকান্ড হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এবং বিস্তারিত তদন্ত শেষে আসল ঘটনা বেরিয়ে আসবে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বুড়িচং নিমসারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-৩।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়েছে।...

Read more
বুড়িচংয়ে বিজিবি অভিযানে  অর্ধ কোটি টাকা ভারতীয় শাড়ি জব্দ।

কুমিল্লার বিজিবির অভিযানে রবিবার ২৮ ডিসেম্বর সকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লার সীমান্তবর্তী  বুড়িচং উপজেলার  খারেরা বিওপি...

Read more
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৩৫ লক্ষ ৮০ হাজার টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক।

কুমিল্লার ১০ বিজিবির অধীনস্থ কটকবাজার পোষ্টের টহলদল রোববার বিকালে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top