বিভাগীয় শিরোপা জয়ে ছুঁটছে দেবীদ্বার’র আফরিন সানজিদারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উপজেলা, জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে শিরোপা জয়ের স্বপ্নে ছুটে চলছে দেবীদ্বারের আফরিন, সানজিদা, কাশফিয়া, নাদিয়াসহ একদল ক্ষুদে ফুটবলার।
রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্রগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে নোয়াখালী জেলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে প্রাথমিক পড়ুয়া ক্ষুদে ফুটবল টিম। সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটির বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আফরিন ও সানজিদারা।
ক্ষুদে ফুটবলারদের খেলা দেখতে ও তাদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, আজকের এই আফরিন, সানজিদারাই আগামীর ভবিষ্যৎ। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তাদের হাত ধরেই একদিন দেবীদ্বার তথা বাংলাদেশ এগিয়ে যাবে। মাঠে উপস্থিত থেকে তাদের বিজয় দেখে ভালো লাগছে, আগামীতেও তাদের এ বিজয় অব্যাহত থাকুক। দেবীদ্বার উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে জানাই শুভেচ্ছা এবং আগামীর জন্য শুভকামনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান নির্বাচক আব্দুর রহমান, খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, কোচ মোঃমেহেদী হাসান, টিম ম্যানেজার কুহিনূর আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত (১৮ সেপ্টেম্বর) জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা সদর দক্ষিণ’কে ৪-০ গোলে হারিয়ে চ্যাপিয়ান হওয়ার গৌরব অর্জন করে সেই সাথে বিভাগীয় পর্যায়ে খেলার টিকিট কনফার্ম করে দেবীদ্বারের খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ক্ষুদে ফুটবলাররা।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top