বিএনপি লংমার্চের নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপির লংমার্চের নামে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, লংমার্চের নামে যদি দেশের কোথাও কোন সহিংসতা করার চেষ্টা করা হয় তাহলে দেশের সাধারণ জনগনকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোর ভাবে ধমন করবে। দেশের জনগন কোন সহিংসতা চায় না। দেশের জনগন এখন শান্তি চায়। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করা হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লার তিতাস উপজেলার ৪নং কড়িকান্দি সদর ইউনিয়নে উন্নয়ন প্রচারপত্র বিতরণ ও জনসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জাতীয় নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। নির্বাচন বানচাল করতে নানান ষড়যন্ত্র হচ্ছে। যারা এসব ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের উদ্দেশ্যে বলতে চাই, ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্রে লিপ্ত থাকুন না কেন, যথা সময়ে সাংবিধানিক ভাবে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে জনগনের ভোটে আবারো নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। জনগনের ধারে ধারে গিয়ে নৌকার ভোট চাইতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনেও জনগন উন্নয়নের পক্ষে রায় নিবে ইনশাল্লাহ।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালহে মোহাম্মদ টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার বাবু, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, ৪নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়দুল মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top