আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, আওয়ামীলীগের সভাপতি, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেবীদ্বারস্থ রাজনৈতিক কার্যালয় ‘রৌশন ভিলায়’ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হামদাদ্ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মাান্নান জয়’র সভাপতিত্বে এবং সদস্য জাকির নেওয়াজ সেহেল’র সঞ্চালনায় ওই দোয়া ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী, এটিএম মেহেদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব দাস, বশির মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সদস্য কালিপদ মজুমদার, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনো, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ প্রমুখ। মাগরিবের নামাজের পর শত শত নেতা-কমীর উপস্থিতিতে কেক কেটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি হতে আর বঙ্গবন্ধুর কণ্যা উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতিতে দেশের সাধারন মানুষের নিঃশ্বাস ফেলার জায়গাটি তৈরী করে দেয়ার জন্য। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top