পুলিশে নিয়োগপ্রাপ্ত দেবীদ্বারের ৩১ সদস্যের সাথে থানা পুলিশের শুভেচ্ছা বিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ পুলিশের ২০২৪ এর কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত দেবীদ্বারের ৩১জন সদস্য মৌলিক প্রশিক্ষণে যাওয়ার পূর্বে দেবীদ্বার থানা পুলিশের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১জুন) সকাল ১১টায় দেবীদ্বার থানা কমপ্লেক্স কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানা সূত্রে জানা গেছে, দেবীদ্বার থানা এলাকায় মোট ৩১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছে। আগামীকাল (২২জুন) তারা ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য যাচ্ছে। মৌলিক প্রশিক্ষণ শেষে তারা বাংলাদেশ পুলিশে যোগদান করবে। যোগ্যতা সম্পন্ন কৃতকার্য প্রত্যেক নবীন পুলিশদের দেবীদ্বার থানার পক্ষ হতে শুভেচ্ছা বিনিময় ও ফুল দিয়ে বরণ করা হয়। এসময় তাদের সাথে থানা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শাহিন মিয়া, এসআই অঞ্জন, মোক্তার হোসেন, মিশনসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং কনস্টেবল পদে রিক্রুট ৩১ জন সদস্য।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নয়ন মিয়া বলেন, দেবীদ্বারের ৩১ জন সন্তান বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আগামী ৬ মাস মৌলিক প্রশিক্ষণ শেষে তারা দেশ সেবার ব্রত নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় কর্মপরিচালনা করবে। মৌলিক প্রশিক্ষণের প্রাক্কালে তাদের সাথে থানা পুলিশের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top