নারীর ক্ষমতায়নে বিশ্বের অনেক দেশেই বাংলাদেশ এখন রোল মডেল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
‘শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা- নারীর সমধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ  প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় র‌্যালী, আলোচনা সভা এবং নারী উদ্যোক্তাদের চেক বিতরনের মধ্য দিয়ে দেবীদ্বারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকার ১১টায় দেবীদ্বার উপজেলা হলরুমে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং আবেদা- মান্নান ফাউন্ডেশনের সিইও এটিএম সাইফুল ইসলাম মাসুম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আবেদা-মান্নান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূইয়া, মহিলা আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি সামসুন্নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রমজান হোসেন, আইজিএ প্রকল্পের সাবেক প্রশিক্ষক ফারজানা আক্তার, শিক্ষার্থী মারিয়া ভূইয়া প্রমূখ।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, নারী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের প্রণীত সংবিধানে নারীর সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারী- পুরুষের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন। আজ তারই কণ্যা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ, যা বিশ্বের অনেক দেশের কাছেই রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সময়ের সাথে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী উন্নয়ন, নারী ক্ষতায়ন, নারীর সমধিকার, সমসুযোগ বিকাশে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীরা আজ রাজনীতিতে, অর্থনীতিতে, খেলাধূলায়, বিজ্ঞান- গবেষনায়- আবিষ্কারে, প্রশাসনে, পররাষ্ট ও আইনশৃংখলা রক্ষাসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখছে।
আলোচনা শেষে দুইজন নারী উদ্যোক্তা কনিকা মৌসুমি ও কানিজ ফাতেমার দলকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। 

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top