আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবেনা, নাগরিক হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সকলকের জন্য সমানভাবে সেই সেবা অব্যাহত রাখবো।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার কালি মন্দিরে আয়োজিত বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পূনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, শুধুমাত্র হিন্দুদের না, যারা আমাকে ভোট দিয়ে শুধু তাদের জন্য না। সকল ধর্মের মানুষের জন্য এবং যারা আমাকে ভোট দিয়েছে কিংবা দেয় নাই তাদের সকলের প্রতি আমার সমান দায়িত্ব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না।

হাসনাত আব্দুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, আমি খবর পেয়েছি আপনাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, আপনাদের ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক উৎসব যেন আড়ম্ভর করা না হয় সেজন্য আপনাদের ভয় ভীতি দেখানো হয়। আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিশ্চিত করবো। সুতরাং ধর্মীয় বিশ্বাস ভিন্ন থাকার সত্বেও সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের মিলবন্ধন অটুট থাকবে। আগামী ২২তম পূনর্মিলন প্রশাসনিক, অর্থনৈতিক যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমার পক্ষ থেকে করা হবে।

আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে সত্য সেবা ধর্ম শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top