দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে এমপি পদে নির্বাচন করতে আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট ওই পদত্যাগ পত্র জমা দেন তিনি।
জানা গেছে, সোমবার দুপুর আড়াইটায় দলীয় নেতাকর্মী ও উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট ওই পদত্যাগপত্র জমা দেন আবুল কালাম আজাদ। এর আগে দুপুর ১২টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাদের নিকট থেকে বিদায় নেন তিনি। পরে কয়েকশত দলীয় নেতা-কর্মীদের নিয়ে হরতাল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীনের মৃত্যুরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুণ্য হয়। ওই পদে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ বিজয়ী হয়। তিনি কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের নির্বাহী পরিচালক।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top