আজ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দৈনিক ভোরের সূর্যোদয়ে সংবাদ প্রকাশের পর মুরাদনগরে সরকারি খালে ড্রেন নির্মাণ কাজ বন্ধ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ব্যক্তি অর্থায়নে কালর্ভাট নির্মাণে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ড্রেন নির্মাণ করায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। 
গত ১৯ সেপ্টেম্বর দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় “মুরাদনগরে কালভার্ট করার অনুমতি নিয়ে খাল দখলের পাঁয়তারা” এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কুমিল্লা জেলা প্রশাসকের।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে কালভার্ট নির্মানকাজ ও খালটি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কাবিরুল ইসলাম খাঁন। এসময় তিনি এ খালটি নিয়ে উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা প্রকৌশলী রায়হান আলম চৌধুরী, মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, কানুনগো মো: সেলিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খাইরুল ইসলাম আরিফ, সার্ভেয়ার মো: শরিফ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী বলেন, মন্দিরে যাতায়াতের বিষয়ে ওই এলাকার লোকজনের চলাচলের জন্য খালের উপর একটি কালভার্ট নির্মানের অনুমতি দেওয়া হয়েছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে বক্স করে ড্রেন নির্মানের বিষয়টি আমরা অবগত ছিলাম না।
এ বিষয়ে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কাবিরুল ইসলাম খাঁন বলেন, দৈনিক ভোরের সূর্যোদয়ে প্রকাশিত সংবাদটি জেলা প্রশাসনের নজরে আসে। খালটি পরিদর্শন করেছি। খাল দখল করে বক্স-ড্রেন নির্মানের কাজটি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। শিগ্রই খালের দখলদারদের উচ্ছেদ করে খালটি খনন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপজেলা সদরের গোলকশাহর বাড়ীর পাশে মুরাদনগর-হোমনা সড়কের সাথে ১নং খাস ক্ষতিয়ানের মুরাদনগর মৌজার ৯৬৪৩ নং দাগের একটি সরকারি খালের চারপাশে টিনের বেষ্টনী নির্মাণ করে খালটি ভরাট করে নাম মাত্র প্রায় ৫০ ফুট লম্বা খালের অংশ দখল করে ড্রেন নির্মান করছিলেন প্রণবেশ রায় নামের এক ব্যক্তি।

আরো পড়ুন

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর ও আপসহীন অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
মুরাদনগরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম.বি.আই...

Read more
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় মতবিনিময় সভা।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top