দেবীদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মাজারে হামলা ভাংচুর, চাঁদাবাজী- লুটপাট, জবরদখলের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোথাও সম্পৃক্ততা নেই।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ‘ডায়না হোটেলে’ আয়োজিত দেবীদ্বারের কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জামায়াত নেতারা ওই বক্তব্য তুলে ধরেন।

 

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,- ঘূষ-দূর্নীতি, সন্ত্রাস, লুটপাট, জবরদখল রোধে প্রশাসনসহ সর্বস্তরের জনগনকে নিয়ে কাজ করে যাচ্ছি। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনীময় করে তাদের ধর্মীয় উপাসনালয় রক্ষায় অভয় দিয়ে আসছি। বন্যাদূর্গতদের পাশে থেকে তাদের খাদ্য এবং আবাসন নির্মাণে কাজ করছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেবীদ্বারের ১০ জন শহীদ অসহায় পরিবারের উন্নয়নে এবং আহতদের চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে লক্ষ্যে বৈষম্যহীন বাসযোগ্য বাংলাদেশ বিনীর্মানে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারী মো. রুহুল আমিন খান, পৌর সেক্রেটারী ক্কারী মো. ওয়ালী উল্লাহ প্রমূখ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top