দেবীদ্বারে শিশুর প্রাণ গেল বেপরোয়া ট্রাক্টর চাপায়: বাবা-মায়ের বুকফাটা আর্তনাদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে সড়কের পাশে দাড়িয়ে থাকা আফরোজা (৬) নামে এক শিশুর প্রাণ কেড়ে নিল ব্রীক্স ফিল্টের ইট বহনকারী বেপরোয়া ট্রাক্টর। মেয়ের মৃত্যুতে বাবা মায়ের বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস।

 

ঘটনাটি ঘটে শনিবার (১৮ মে) বিকেল পৌনে ৩ টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয়রা আফরোজাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা ইসলাম তাকে মৃত: ঘোষণা করেন। নিহত সুমাইয়া পদ্মকোট গ্রামের রিক্সা শ্রমিক আব্দুল আউয়ালের মেয়ে।

পদ্মকোট বাজারের প্রত্যক্ষদর্শি কাঠমিস্ত্রি জুয়েল মিয়া জানান, পদ্মকোট গ্রামে একটি ঈদগাঁহ প্রতিষ্ঠার লক্ষে এলাকার সভা শেষে আগতদের বিরানীর প্যাকেট বিতরণ করার সময়, বিরানী নিতে এসে শিশু আফরোজা সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় উপজেলার চরবাকর মনির ব্রিক্স ফিল্ডের ইট বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডা. মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শনিবার বিকেলে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নয়ন মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় শিশু নিহতের বিষয়ে এখনো পর্যন্ত কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেনি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top