আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে রং তুলিতে স্বপ্নলিপি আঁকছে ও যানজট নিরসন করছে শিক্ষার্থীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন দেশের শত শত ছাত্র-জনতা। রক্ত ঝড়েছে হাজারো শিক্ষার্থীর। রং তুলির আঁচড়ে দেয়ালে গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করছে দেবীদ্বারের শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দিয়ে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ আঁকছেন তারা। তাছাড়া ৫দিন যাবৎ দেবীদ্বারের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব ও বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।

শনিবার(১০) আগষ্ট দেবীদ্বার পৌরসদরের বিভিন্ন যায়গা ঘুরে দেখা যায়। শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে কেউ চিত্রাঙ্কন করছেন, কেউ যানজট নিরসন আবার কেউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করতেও দেখা গেছে।

সড়কের পাশে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান; বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, বাজারে ঘুরে ঘুরে বাজারমূল্য ও ক্রয় রশিদ দেখছেন। দেবীদ্বারে অবস্থানরত বিভিন্ন বয়সের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন। শিক্ষার্থীদের শিল্পকর্মে নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন তাদের নানামুখী সৃজনশীল এসব কর্মযজ্ঞ।

চিত্রাংকনে অংশ নেয়া দশম শ্রেণীর শিক্ষার্থী আয়শা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দলবদ্ধ হয়ে দেয়ালে রং করে দেশের ঐতিহ্য, শহীদদের স্মৃতি ও আন্দোলনের স্মৃতি ফুটিয়ে তুলার চেষ্টা করছি।


ট্রাফিকের দায়িত্বে থাকা ক্যাডেট সিয়াম জানান, ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। নির্দিষ্ট স্থান ব্যাতীত গাড়ি পার্কিং, উল্টো পথে চলা কিংবা দাঁড়াতে দেয়া হচ্ছে না কাউকে। চালকরাও নিয়ম মেনে গাড়ি চলাচলের মাধ্যমে আমাদের কাজে সহযোগিতা হচ্ছে। পথচারীরাও রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে।

বাজার মনিটরিংয়ে কাজ করা শিক্ষার্থী ফাহিমা আক্তার জানান, দেশের এমন পরিস্থিতিতে কোন অসাধু ব্যবসায়ী যেনো ভোক্তাদের ঠকিয়ে অধিক মোনাফা অর্জন করতে না পারে এবং তাদের আমদানিকৃত মালামালের রশিদ যাচাই করা হচ্ছে।


এসকল বিষয়ে শিক্ষার্থীরা বলেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরো দমে দেশ সংস্কার করতে হবে। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে নতুন এই বাংলাদেশকে ছাত্র-জনতা সকলে মিলে এগিয়ে নিতে হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top