আজ ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের পৃথক তিনটি অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্লাষ্টিকের বস্তা ব্যাবহারে চাতাল মালিক ও এক ব্যবসায়ীকে এবং হাসপাতালের ৩ দালালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে ‘ইনসাফ অটো রাইস মিল’কে ৫০ হাজার টাকা ‘মেসার্স সরকার খাদ্য ভান্ডার’কে ৫ হাজার টাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারের ৩ দালাল মো. নাছির, সোহেল ও রাসেলকে আটক করে জনপ্রতি ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান, পাট অধিদপ্তর কুমিল্লার পাট উন্নয়ন সহকারি মো. লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুর হোসেনসহ একদল পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান বলেন, উপজেলা সদরে প্রায় ৩০ টির উপরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের অর্ধশতাধিক দালালের অত্যাচারে অতিষ্ঠ চিকিৎসা নিতে আসা রুগি ও চিকিৎসকরা। ভ্রাম্যমান আদালতের অভিযানে নিজেদের রক্ষায় দালালরা নিজেদের রোগি বা রোগির লোক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করে। কেউ কেউ অভিনব কৌশল অবলম্বনের আশ্রয় নেয়। অভিযানে দালালদের আটক করা হলে এর মধ্যে এক দালাল তার হাতে প্লাষ্টিকের টেপের ব্যান্ডেজের ভেতরে সুই ঢুকিয়ে নিজেকে হাসপাতালের ভর্তি রোগি দাবী করলেও রক্ষা পায়নি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা একটি নিয়মিত অভিযান, এক্ষেত্রে ব্যবসায়ি, ভোক্তাসহ সর্বস্তরের লোকজন সচেতন না হলে ভ্রাম্যমান আদালতের অভিযান সফল হবেনা। আজ ৩টি পৃথক অভিযানে প্লাষ্টিকের বস্তা ব্যবহার ও হাসপাতালে দালালির অভিযোগে ৩ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top