দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৭ পরিবারের ১৪ ঘর:কোটি টাকার ক্ষয়ক্ষতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৪ টি ঘর ও গবাদি পশু পুড়ে ছাই হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত পোনে ১ টায় উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজামেহার ইউনিয়নের মুন্সি বাড়ির হোসেন মুন্সির ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মুরাদনগর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর আগেই মুন্সী বাড়ির ৭টি পরিবারের ১৪ টি ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলো, হোসেন মুন্সী, রফিক মুন্সী, সালাম মুন্সী, মোস্তফা মুন্সী, সোলমান মুন্সী, বিল্লাল মুন্সী ও আলীম মুন্সী।

রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে উপজেলায় পাঠিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও যান্ত্রিক ত্রুটির জন্য কথা বলা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে তাৎক্ষণিক তাদের জন্য কম্বল পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top