আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার বিচারের দাবিতে মানববন্ধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা গুলি ও হামলার প্রতিবাদ এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে উপস্থিত ছাত্র-জনতা বলেন, গত ৪ আগস্ট অসহযোগ আন্দোলন চলাকালে দেবীদ্বারে আওয়ামী সন্ত্রাস বাহিনীর গুলিতে নিহত রুবেল এর খুনিদের এবং সাধারণ ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি, হামলা করে আহতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ভবিষ্যতে যেন এসব সন্ত্রাস বাহিনী কোনো মানুষকে হয়রানি, হুমকি-ধমকি না দিতে পারে সে ব্যবস্থা করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ বলেন, আন্দোলন এখনো শেষ হয়নাই। আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সেদিন ছাত্র-জনতাকে একত্রিত হয়ে সেসব সন্ত্রাস বাহিনীকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মনিরুল ইসলাম, সমন্বয়ক আছমা আক্তার, উদ্যোক্তা আঁখি মীর, শিক্ষার্থী সানিয়া ইসলাম, গণতদন্তের তোফায়েল আহমেদ, এশিয়ান টিভির নেছার উদ্দিন, আনন্দ টিভির মাহফুজুর রহমান, নাগরিক ভাবনার মনির মোশাররফ, দেশবাংলার পারভেজ সরকার, ভোরের জানালার সোহরাব হোসেন, কুমিল্লা টাইমস এর আল আমিন আমানত, মোঃ সুজন, ছাত্রনেতা সাদেকুর রহমান, মবিন মোল্লা, মোঃ সাদেক হোসেন, আতিক সরকার, রমজান আলী প্রমুখ। এছাড়াও দেবীদ্বার উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top