আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা দিলেন ময়নামতি জেনারেল হাসপাতাল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ পানিবাহিত এবং ডায়েরিয়া রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। তাদের জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছানের উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ মোকাম বাড়ি ঈদগাহ মাঠে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও ফতেহাবাদ ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকসহ ১৮ জনের একটি দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

এমসিজিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা আফজাল বারী’র পরিচালনায় ওই মেডিকেল ক্যাম্পে ছিলেন ডা. এএসএম আসাদুজ্জামান সোহাগ, ড. নাহিদ হাসান, ডা. হাসিবুল ইসলাম, ড. আনিকা ইসলাম, ড. আবু নাহিম, ওয়ার্ড মাস্টার মোঃ রফিকুল ইসলাম, সিনিয়ার নার্স রাবিয়া আক্তার, রহিমা আক্তার, তানিয়া আক্তার, নিগার সুলতানা, পলি আক্তার, ফারজানা আহম্মেদ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে আগত একাধিক চিকিৎসক জানায় , বন্যাদুর্গত এলাকা হিসেবে এখানে পানিবাহিত ও চর্মরোগে আক্রান্ত রোগী বেশি দেখা যাচ্ছে। এদের মধ্যে শিশু ও বয়স্ক লোকজনের সংখ্যাই বেশি। এছাড়াও অন্য রোগে আক্রান্তদের চিকিৎসা ও ঔষুধ দেওয়া হচ্ছে।

এমসিজিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা আফজাল বারী বলেন, আজকে আমরা এই ক্যাম্পে প্রায় ১২শ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছি। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমাদের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top