দেবীদ্বারে ফের নৌকার মাঝি রাজী মোহাম্মদ ফখরুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি হলেন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। ওই সংবাদে রাজী সমর্থকরা বিকেল থেকেই নৌকার পক্ষে আনন্দ মিছিলে নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
রোববার বিকেলে মনোনীত ৩০০ আসনের (নারায়নগঞ্জ- ৫ ও কুষ্টিয়া-২ আসন ছাড়া) ২৯৮টি আসনের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
দেবীদ্বার আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। এদের মধ্যে একবার স্বতন্ত্র পদে ও আওয়ামীলীগের মনোনয়নে একবারসহ দু’বারের নির্বাচিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ফের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন।
তাছাড়া আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হেভীওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন,- আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলার সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, বিশ্বব্যাংকের কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক’র সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার।
এদের মধ্যে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বাকী প্রার্থীরা নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।
আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া রাজী মোহাম্মদ ফখরুল তার বাবা সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মূন্সীর হাত ধরেই ২০০৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ওই সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির ইকবাল হোসেন রাজুকে পরাজিত করে বিজয়ী হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি- জামাত জোটের প্রার্থী জাসদ(রব) কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল মালেক রতনকে পরাজিত করে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পূর্বের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে জনগনের ভোটে আগামী নির্বাচনেও বিজয় প্রত্যাশি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top