আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে প্রচন্ড দাবদাহে হিটষ্ট্রোকে কৃষকের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে প্রচন্ড দাবদাহে হিটষ্ট্রোকে জালাল উদ্দিন(৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার চান্দের বাড়িতে ওই ঘটনাটি ঘটে। নিহত জালাল উদ্দিন(৬০) ওই বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড়শালঘর ইউনিয়ন স্বাস্থ্য সহকারী জেসমিন আক্তার।

স্থানীয়রা জানান, শুক্রবার(২৬ এপ্রিল) সকালে প্রচন্ড দাবদাহের মধ্যে জমিতে ধান কাটার কাজ করেন জালাল উদ্দিন। শারীরীকভাবে অসুস্থ্য অনুভব করায় বাড়িতে চলে আসেন। পরে বাড়িতে এসে গরুকে খাবার পানি দিচ্ছিলেন এসময় হঠাৎ আরো বেশী অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে সৈয়দপুর বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান সেখান থেকে ব্রাক্ষণপাড়া উপজেলার মাধবপুর বাজারে প্রাইভেট ‘সেবা হাসপাতালে’ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক হিট ষ্ট্রোকে মারা গেছেন বলে নিহতের পরিবারকে জানান।

নিহতের নিকট আত্মীয় বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাহিন মিয়া জানান, জালাল উদ্দিন(৬০) সম্পর্কে আমার জেঠা, তিনি প্রচন্ড দাবদাহের মধ্যে জমির ধান কেটে আসেন এবং তিনি খুবই অসুস্থ্য বোধ করছেন বলেও জানান। অসুস্থ্য শরীর নিয়ে সকাল ১১টায় বাড়িতে এসে গরুর খাবার ও পানি খাওয়ার ব্যবস্থা করছিলেন, এসময় হঠাৎ অসুস্থ্য হলে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তিনি হিটষ্টোকে মারা গেছেন বলে জানান।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top