দেবীদ্বারে পুকুর ও খাল থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বারে পৃথক ঘটনায় পুকুর ও খাল থেকে দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবীদ্বারে চা খাওয়ার কথা বলে ঘর থেকে বেড়িয়ে যাওয়ার ২ দিন পর বুধবার (১৩ নভেম্বর) সকাল ৬টায় বাড়ির পাশের পুকুর থেকে সহিদুল্লাহ সরকার(৬০) এবং অপরদিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ১ দিন পর (১৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ইউছুফপুর গ্রামের কাউয়ারা ব্রীজের নিচে খাল থেকে মিজানুর রহমান(৬৬) নামের আরো এক বৃদ্ধসহ দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার পূর্বক মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ। পরে উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বৃদ্ধ সহিদুল্লাহ সরকার(৬০) দেবীদ্বার পৌর এলাকার বারেরা হেলাল গাজী সরকার বাড়ির মৃতঃ জব্বার আলী সরকারের পুত্র, তিনি পেশায় পানির কলের মিকানিক্স ছিলেন। অপর ঘটনায় নিহত মিজানুর রহমান (৬৬) মুরাদনগর উপজেলার হীরাপুর গ্রামের মৃতঃ মতিউর রহমানের পুত্র।

নিহত সহিদুল্লাহ সরকারের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান, সহিদুল্লাহ সরকার গত সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর নাস্তা খেয়ে নবার বাড়ি নজরুলের চা দোকানে চা খেতে ও আড্ডা দিতে যান। গায়ে জ্বর থাকায় রাত আনুমানিক ১০টায় ওখানে তিনি মাথা ঘুরে পড়ে গেলে স্থানীয়রা প্রাথমিকভাবে মাথায় পানি ঢেলে সেবা দিয়ে তাকে বাড়িতে চলে যেতে পাঠিয়ে দেন। ওইদিন রাতে তিনি আর বাড়িতে না ফেরায় তার পুত্র বধূ বিলকিস আক্তার তাকে খুঁজতে থাকেন। পরদিন মঙ্গলবার ১২ নভেম্বর সারা দিন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সাথে নিয়ে খোঁজা-খোজি করেও কোথাও তার কোনো সন্ধান পাননি। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৬ টায় সরকার বাড়ির আলীম সরকারের স্ত্রী তাহমিনা আক্তার পুকুরে একটি পলিথিন ভাসতে দেখেন, পলিথিনের ভেতরে কিছু একটা আছে সন্দেহে তার স্বামী আলীম সরকারকে ডেকে আনেন। আলীম সরকার বাঁশ দিয়ে পলিথিনটি সরিয়ে দেখেন মানুষের মরদেহ। তার সূর চিৎকারে স্থানীয়রা এসে সহিদুল্লাহ সরকারের মরদেহ উদ্ধার করেন। স্ত্রী মারা যাওয়া এবং একমাত্র ছেলে বিদেশে থাকায় পুত্রবধূ ও নাতী-নাতনী নিয়ে সহিদুল্লাহ সরকার বাড়িতে থাকতেন।

অপর ঘটনায় নিহত মিজানুর রহমানের ভাই মো. বিল্লাল হোসেন ও  আলাউদ্দিন জানান, তাদের ভাই মানসিক ভারসাম্যহীন ছিলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার দুপুরে ইউছুফপুর কাউয়ারা ব্রীজের নিচে একজন বৃদ্ধের লাশ পাওয়ার সংবাদে এসে তাদের ভাইকে সনাক্ত করেন। তারা আরো জানান, মৃতঃ মিজানুর রহমানের পরিবার ঢাকায় থাকেন, তিনি বাড়িতে একাই থাকতেন। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ব্রীজের রেলিং না থাকায় মঙ্গলবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২ টায় খালের উপর কিছু একটা পড়ার শব্দ পেলেও স্থানীয়রা কেউ ঘটনাস্থলে আসেননি।

এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান, পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া লাশ এবং কাউয়ারা ব্রীজের নিচে খালে পাওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। উভয়ের মৃত্যুর বিষয় নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকলেও কিছু সিমটম সন্দেহ জনক পাওয়ায় ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে ওই ঘটনায় পৃথক দু’টি ইউডি মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top