দেবীদ্বারে পানিবন্দীদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বারে গোমতী বাঁধের ভিতরে পানিবন্দী থাকা লোকজনদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার পৌর এলাকার বিনাইপার গ্রামে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে ওই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় (বড়আলমপুর- বিনাইপার ও ভিংলাবাড়ি) এলাকার প্রায় ২শত পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া-মুড়ি ও গুড় দেওয়া হয়। এসময় তারেক মুন্সী বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের সাথে দেখা করতে এবং আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আমরা আমাদের পক্ষ থেকে কিছু শুকনো খাবার আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা দেশের ক্লান্তি লগ্নে অতীতেও মানুষের পাশে ছিলাম, আজো আছি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, দেবীদ্বার পৌর বিএনপির সদস্য নজরুল ইসলাম, হারুনুর রশিদ, মতিউর রহমান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল এমরান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন হাজারী, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির নিজামী, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, দেবীদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি ওমর ফারুক সরকার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল্লাহ আখন্দ মানিক, দেবীদ্বার পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সীসহ দেবীদ্বার উপজেলা পৌরসভা ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top